তেতুলিয়া ডাকবাংলো বুকিং ও যোগাযোগের ঠিকানা
তেঁতুলিয়া ডাকবাংলো
কিভাবে যাওয়া যায়
কিভাবে যাবেন, ঢাকার শ্যামলী থেকে বাসে পঞ্চগড়ে যাওয়া যায়। ভাড়া ১২০০/১৮০০টাকা। সময় লাগে ৮/৯ঘন্টা। রাত ৮-১০টার মধ্যে বাস গুলি ছেড়ে যায়। থাকতে পারেন তেতুলিয়া ডাকবাংলোতে, পিকনিক কর্ণারে।
যোগাযোগ
বিস্তারিত
ডাক-বাংলোটি জেলা পরিষদ কর্তৃক পরিচালিত। এর পাশাপাশি তেঁতুলিয়া উপজেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি পিকনিক কর্ণার রয়েছে। উক্ত স্থান দুইটি পাশাপাশি অবস্থিত হওয়ায় সৌন্দর্য বর্ধনের বেশী ভূমিকা পালন করছে। সৌন্দর্য বর্ধনে এ স্থান দুটির সম্পর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। মহানন্দা নদীর তীর ঘেঁষা ভারতের সীমান্ত সংলগ্ন (অর্থাৎ নদী পার হলেই ভারত) সুউচ্চ গড়ের উপর সাধারণ ভূমি হতে প্রায় ১৫ হতে ২০ মিটার উচুতে ডাক-বাংলো এবং পিকনিক কর্ণার অবস্থিত।


Comments
Post a Comment